সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ১০:৪৬ এএম
স্বর্ণের গহনা
expand
স্বর্ণের গহনা

ঈদুল আজহার আগে আবারও বাড়ল স্বর্ণের দাম। নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে এখন দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

সোমবার (২৫ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর মাত্র দুই দিন আগেই স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ২৩ মে ঘোষিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা করা হয়েছিল। তখন ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়।

চলতি বছরে এখন পর্যন্ত ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে, আর কমেছে ৩২ বার। ঘন ঘন এই মূল্য পরিবর্তনের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী ও ক্রেতারা।

গত বছরও স্বর্ণের বাজারে ব্যাপক ওঠানামা দেখা যায়। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার বাড়ানো হয় স্বর্ণের দাম, আর কমানো হয় ২৯ বার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন