রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমার কোনো ক্ষতি হলে এর দায় আমির হামজাকে নিতে হবে: রাশেদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১২:১৩ পিএম
জামায়াত এমপি আমির হামজা ও বিএনপি নেতা রাশেদ খাঁন
expand
জামায়াত এমপি আমির হামজা ও বিএনপি নেতা রাশেদ খাঁন

হামলার শঙ্কার কথা জানিয়ে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, যদি আমার কোনো ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে।

রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়ে একথা বলেন।

তিনি লেখেন, ‌‘জামায়াত এমপি আমির হামজার আমাকে হত্যাযোগ্য করে তোলার জন্য ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছে! ইতোপূর্বে ওয়াজমাহফিলে আমির হামজা বলেছিলেন, 'তার চোদ্দগুষ্টি আওয়ামী লীগ।

শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, সেটি বাস্তবায়নে যে কাজ করবেনা, সে যে দলেরই হোক, সে জাহান্নামে যাবে।' ফ্যাসিবাদের এই দোসরের এসব অপকর্ম টকশোতে তুলে ধরার জন্য সে হয়তো আমার উপর ক্ষিপ্ত হয়েছে।

রাজনৈতিক ময়দান থেকে যদি আমির হামজা আমার বিরুদ্ধে কোন বক্তব্য দিতো, সেটাকে রাজনৈতিকভাবেই দেখতাম। কারণ আমি জানি, রাজনৈতিক কর্মীরা এসব বক্তব্যকে রাজনৈতিক হিসেবে নেয়। কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজ মাহলে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আমার জীবনের জন্য থ্রেট।’

তিনি আরও লেখেন, ‘তার এই বক্তব্যের পরে আমির হামজার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী আমার উপর মব করতে পারে বলে আশঙ্কা করছি। যদি আমার কোন ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন