রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৪:০৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য সোমবার (২৫ মে) ৯ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২৪ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বার্তায় বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা তারাবো বিশ্বরোড থেকে রুপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনে সংযুক্ত সব গ্রাহক এবং মুড়াপাড়া, কাঞ্চন, হাটাবো এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস আন্তরিকভাবে দুঃখিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন