

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরে ১০ তলা একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে।
রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডের ১০ তলা ভবনের ১০ তলায় বাসা বাড়িতে এ আগুন লাগে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এনপিবি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. তালহা বিন জসিম। তিনি জানান, ফায়ার সার্ভিস সন্ধ্যা ৭টা ৩ মিনিটে আগুনের খবর পায় এবং ৭টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরে সাড়ে ৭টায় মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।