

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) কর্মরত ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্যদের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আইইডিসিআর’র কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আইইডিসিআর ইপিডেমিওলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোহাম্মদ হাবীব ইসমাইল ভূঁঞার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৪ মে) সকাল ১০ টায় ইন্সটিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আইইডিসিআর মেডিকেল অফিসার এবং ড্যাব মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আজীবন সদস্য ডা. মো. ফয়জুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহ-আইন বিষয়ক সম্পাদক কক্সবাজার ড্যাবের সদস্য সচিব ডাঃ জাহিদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ও EMPHNET-এর কান্ট্রি ডিরেক্টর ডা. কাজী আহমেদ জাকি, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান। সমাপনী বক্তব্য রাখেন আইইডিসিআর এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ডা. জাকির হোসেন হাবিব।
আরও বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. মনোয়ার সাদাত, ড্যাব ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ডা. বাসেদুর রহমান সোহেল, ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও বারডেম ড্যাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. মঞ্জুর মুর্শেদ চৌধুরী, জনসংখ্যা বিষয়ক সহ-সম্পাদক ডা. আজিজুর রহমান লালন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্স ড্যাব শাখার ডা. অভিক আসাফ, সায়িক বিন আলম, ডা. আনোয়ারুল ইসলাম শাওন এবং আইইডিসিআর হতে ডা. মাহবুবুর রহমান, ডা. সোহেল রহমান, ডা. মাইনুল হাসান, ডা. জাহিদুর রহমান, ডা. ইমামুল মুনতাসীর, ডা. হোসনে আরা পারভীন এবং জিনিভা তাসনিম।
এসময় রাজস্ব, প্রকল্প ও আউটসোর্সিং খাতের মোট ৬১ জন কর্মচারীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল তেল, পোলাও চাল, সেমাই, লবণ ও চিনি।
প্রধান অতিথি ডা. মেহেদী হাসান তাঁর বক্তব্যে বলেন এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সৌহার্দ্য, সহমর্মিতা ও পেশাগত সম্প্রীতির উষ্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
