

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিজিএমইএ সদস্য ও তাদের পরিবারদের আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর ও সুনিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষ প্রিভিলেজ কার্ড চালু করা হয়েছে। এ কার্ড দিয়ে বিশেষ চিকিৎসা সেবা পাবেন বিজিএমইএ সদস্যরা।
সম্প্রতি প্রিভিলেজ কার্ড উদ্বোধন উপলক্ষে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত মাউন্ট এলিজাবেথ হসপিটালের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ং ইহ মিং, আইএইচএইচ হেলথকেয়ার এর বাংলাদেশ, চীন ও মিয়ানমার অঞ্চলের কান্ট্রি ম্যানেজার জ্যাক ট্যান এবং আইএইচএইচ হেলথকেয়ার বাংলাদেশ অফিসের পরিচালক জাহিদ হাসান খান।
বিজিএমইএ'র পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক জোয়াদার মোহাম্মদ হোসনে কমার আলম, স্কিলড ডেভলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া এবং ট্রেসেবিলিটি অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন মাইশা মাহমুদ। অনুষ্ঠানে বিজিএমইএ'র পক্ষ থেকে বক্তব্য রাখেন পরিচালক শাহ রাঈদ চৌধুরী।
উল্লেখ্য যে, বিজিএমইএ'র পরিচালক শাহ রাঈদ চৌধুরীর একনিষ্ঠ উদ্যোগ ও নেতৃত্বে, বিজিএমইএ পরিচালক নাফিস- উদ- দৌলা এর সার্বিক তত্ত্বাবধানে বিজিএমইএ সদস্যদের জন্য আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গত বছরের ১০ ডিসেম্বর বিজিএমইএ ও পার্কওয়ে হসপিটালস সিঙ্গাপুর (বর্তমানে আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুর) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার ধারাবাহিকতায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রিভিলেজ কার্ড চালু করা হয়েছে।
কার্ড লঞ্চিং অনুষ্ঠানে বিজিএমইএর পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালের সিইও আমাদের মাঝে সশরীরে উপস্থিত হয়ে বিজিএমইএ সদস্যদের প্রতি তাদের সর্বোচ্চ প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছেন। এই কার্ডের মাধ্যমে আমাদের সাধারণ সদস্য ও তাদের পরিবারের সদস্যগন কোনো ধরণের মধ্যস্থতাকারী বা আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই সিঙ্গাপুরের বিশ্বসেরা চিকিৎসা নেটওয়ার্কে সরাসরি ভিআইপি মর্যাদা, বিশেষ কর্পোরেট ছাড় ও সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। এটি আমাদের সদস্যদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য বর্তমান বোর্ডের একটি চলমান ও নিরলস প্রচেষ্টার সফল ফসল।”
সিঙ্গাপুর থেকে আগত মাউন্ট এলিজাবেথ হসপিটালের সিইও ইয়ং ইহ মিং বলেন, "বিজিএমইএ এর মতো একটি শীর্ষস্থানীয় সংগঠনের সাথে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। এই প্রিভিলেজ কার্ডের মাধ্যমে বিজিএমইএ সদস্য এবং তাদের পরিবার সিঙ্গাপুরে সর্বোচ্চ সুবিধা, স্বাচ্ছন্দ্য ও অগ্রাধিকার ভিত্তিতে উচ্চমানের আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।"
স্বাগত বক্তব্যে মাউন্ট এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুর (বাংলাদেশ অফিস) এর পরিচালক জাহিদ হাসান খান উল্লেখিত প্রিভিলেজ কার্ডের আওতাধীন সুযোগ-সুবিধা ও বিভিন্ন কর্পোরেট প্রিভিলেজসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।
এই প্রিভিলেজ কার্ডের মাধ্যমে বিজিএমইএ এর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এক্সিকিউটিভ হেলথ স্ক্রিনিংসহ সহ বিভিন্ন ফিক্সড প্যাকেজে বিশেষ কর্পোরেট ছাড় পাবেন।
সমাপনী বক্তব্য রাখেন বিজিএমইএ এর পরিচালক জোয়াদার মোহাম্মদ হোসনে কমার আলম। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।