সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার ৩ লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০২:৪৬ পিএম আপডেট : ১৮ মে ২০২৬, ০২:৪৭ পিএম
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ।। ফাইল ছবি
expand
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ।। ফাইল ছবি

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন অর্থবছরের এডিপির মোট আকার ধরা হয়েছে ৩ লাখ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা। প্রকল্পের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত বিশেষভাবে নজর দেবে সরকার।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে বিনিয়োগের নিরাপদ ডেস্টিনেশন হতে যাচ্ছে। আমাদের দেশে বিনিয়োগ ছাড়া ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসার সুযোগ নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন