রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রিহ্যাবের নতুন সভাপতি আফজাল, সিনিয়র সহ-সভাপতি রাজ্জাক

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পিএম
বামে আলী আফজাল ও ডানে আবদুর রাজ্জাক।
expand
বামে আলী আফজাল ও ডানে আবদুর রাজ্জাক।

দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব)-এর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬–২০২৮-এর প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচনে আবাসন ব্যবসায়ীরা আগামী সেশনের জন্য তাদের সভাপতি হিসেবে আলী আফজাল ও সিনিয়র সহ-সভাপতি পদে আবদুর রাজ্জাককে নির্বাচিত করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার একটি পাঁচতারা হোটেলে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত একটার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ড. মো. আলী আফজাল ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে আবদুর রাজ্জাক ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন। মাত্র দুই ভোটের ব্যবধানে হেরে যান লিয়াকত আলী ভূঁইয়া।

সহ-সভাপতি-১ পদে মোহাম্মদ আক্তার বিশ্বাস ২৫০ ভোট, সহ-সভাপতি-২ পদে আবু খালিদ মো. বরকতুল্লাহ ২৫৫ ভোট এবং সহ-সভাপতি-৩ পদে এ.এফ.এম. উবাইদুল্লাহ ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থবিষয়ক সহ-সভাপতি পদে ড. মো. হারুন অর রশিদ ২৬২ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, ঢাকা অঞ্চলের পরিচালক পদে সর্বোচ্চ ৩৩৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে নির্বাচিত হয়েছেন মো. লাবিব বিল্লাহ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন যথাক্রমে উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব; উভয়েই পেয়েছেন ৩০৪ ভোট।

এছাড়া নির্বাচিত অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন— এ.জেড.এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শাক কামাল, মো. এমদাদুল হোসেন সোহেল, ড. এন. জোহা, আলহাজ প্রফেসর মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম. ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরাজ সারদার এবং আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার।

নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কায়ুম তালুকদার মনি ও হাজী মো. শরিফুল ইসলাম। চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন মো. জাহিরুল হক ভূঁইয়া।

প্রসঙ্গত, রিহ্যাবের এই নির্বাচনকে দেশের আবাসন খাতের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন