রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মায়ের, আহত ছেলে-ভাতিজি

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১০:৪২ পিএম
বিয়েবাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মায়ের গুরুতর আহত ছেলে ও ভাতিজি
expand
বিয়েবাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মায়ের গুরুতর আহত ছেলে ও ভাতিজি

ঠাকুরগাঁওয়ে বিয়েবাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সুধ বালা (৪৮) নিহত হন। একই সাথে মোটরসাইকেল চালক ও নিহতের ভাতিজি গুরুতর আহত হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়কের লোলপুকুর নামকস্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুধ বালা (৪৮) বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ধীরেন সিংহের স্ত্রী। আর আহতরা হলো সারেন সিংহ ও মেজানি নামে দুইজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা রাণীশংকৈল উপজেলার নেকমরদ থেকে একটি ট্রাক বালিয়াডাঙ্গী উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে তিন মোটরসাইকেল আরোহী লোলপুকুর নামকস্থানে পৌছালে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। ট্রাকের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে মুচরে যায়। ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল আরোহীর একজন। আহত হয় আরো দুইজন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, স্থানীয়রা ট্রাক চালক ও হেল্পার কে আটক করে পুলিশে দিয়েছে জব্দ করা হয়েছে ট্রাকটি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Croatia VS Ghana
Scheduled
28 Jun, 03:00 AM
VS
World Cup