সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আ. লীগের ৩৭ বছরের রাজত্ব এখন বিএনপির হাতে

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
৩৭ বছরের আওয়ামী রাজত্ব এখন বিএনপির দখলে
expand
৩৭ বছরের আওয়ামী রাজত্ব এখন বিএনপির দখলে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশজুড়ে ভূমিধস বিজয় পেয়েছে বিএনপি জোট। একই সাথে ঠাকুরগাঁওয়ের ৩ টি আসনেও জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। এর আগে ঠাকুরগাঁও-২ আসনের দীর্ঘ ৩৭ বছর ধরে রাজত্ব ছিল আওয়ামী-লীগের ৭ বারের এমপি দবিরুল ইসলামের।

তবে এবারের নির্বাচনে এই আসনটিতে জামায়াতে ইসলামীর পার্থী আব্দুল হাকিমকে ৫ হাজার ৩১০ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়ে দীর্ঘ ৩৭ বছরের রাজত্ব প্রতমবারের মত দখলে নিল বিএনপির প্রার্থী আব্দুস সালাম। তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট। আর তার নিকটতম পার্থী আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ টি ভোট।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা সহ রানীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ২৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার: ১ লাখ ৭২ হাজার ৯৫১জন। এবং নারী ভোটার: ১ লাখ ৬৪ হাজার ৩২৭ জন। আর তৃতীয় লিঙ্গ ভোটার:১ জন। মোট ভোট কেন্দ্র: ১০৪ টা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন