সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৬ কেন্দ্রের ফলাফল: এগিয়ে মির্জা ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনের ২৬ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল পাওয়া গেছে। এত ২৯ হাজার ৭০১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীক নিয়ে দেলাওয়ার হোসেন পেয়েছেন ১৯ হাজার ৩৪২ ভোট।

আসনটির ১৮৫টি কেন্দ্রে দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানায়, ঠাকুরগাঁও ১ আসনে মোট ভোটার ৫ লাখ ৭ হাজার ২০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৬৭৮ জন, নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫১৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন