বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে কৃষকের স্বপ্ন পুড়ল বিষাক্ত স্প্রে-তে

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম
পুড়ে যাওয়া ভুট্টাক্ষেত
expand
পুড়ে যাওয়া ভুট্টাক্ষেত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক গরিব কৃষকের ভুট্টাক্ষেত বিষাক্ত আগাছানাশক স্প্রে করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। গভীর রাতে এই নাশকতার ঘটনায় সর্বস্বান্ত হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

ঘটনাটি ঘটে উপজেলার বাঁশগাড়া বিলে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে কৃষক আব্দুল বাসেদ পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি স্থানীয় মো. নুরুজ্জামানের নাম উল্লেখ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি শুক্রবার গভীর রাতে আব্দুল বাসেদের ৩০ শতক জমিতে লাগানো ভুট্টাক্ষেতে আগাছানাশক বিষ প্রয়োগ করা হয়। এতে ক্ষেতের প্রায় পুরো ফসল নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, এতে তার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কৃষক আব্দুল বাসেদ বলেন, “আমি আলহাজ্ব জাহিদুর রহমানের বাঁশগাড়া মৌজার ৩০ শতক জমি দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক চাষ করে আসছি। বিবাদী মো. নুরুজ্জামান ক্ষমতার প্রভাব দেখিয়ে গভীর রাতে আগাছানাশক বিষ স্প্রে করে আমার ভুট্টাক্ষেত ধ্বংস করে দিয়েছে। আমি এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. নুরুজ্জামান বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি মহল আমাকে ফাঁসানোর জন্য এসব অপপ্রচার চালাচ্ছে। আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই।”

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন বলেন, “অভিযোগটি কৃষি কর্মকর্তার কাছে ফরওয়ার্ড করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup