বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইলে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ এএম
হানিফ খান (৩৭)
expand

টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে হানিফ খান (৩৭) নামে সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হানিফ খান (৩৭) উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএস আই মো. আতিকুর রহমান বলেন, রাতে হানিফ নামের সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্যকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank