

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গুনোগ্রাম হাজীনগর এলাকায় একটি সুতার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার রাত এগারোটার দিকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও মিলের শ্রমিকরা জানান, হঠাৎ করে মিলের ভিতর থেকে ধোঁয়া ও আগুন দেখা দিলে তারা স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
পরে ঘাটাইল ও কালিহাতী ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যুক্ত হয়। প্রায় সাড়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা।
ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথ বলেন, আমাদের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।