রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আলভীর সঙ্গে পরকীয়ার গুঞ্জনে এক অভিনেত্রীর নাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০২:৪৬ পিএম আপডেট : ০১ মার্চ ২০২৬, ০২:৪৮ পিএম
জাহের আলভী ও ইভনাথ খান ইকরা, তিথির সঙ্গে আলভী
expand
জাহের আলভী ও ইভনাথ খান ইকরা, তিথির সঙ্গে আলভী

ইউটিউব থেকে উঠে আসা অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা মারা গেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ বলছেন ইকরা আত্মহত্যা করেছেন।

ইকরার অস্বাভাবিক মৃত্যু ঘিরে নানা রহস্যও দানা বেঁধেছে। অভিনেতা স্বামী যখন নেপালে শুটিংয়ে ব্যস্ত, ঠিক তখনই স্ত্রীর এমন আত্মহননের পথ বেছে নেওয়ার পেছনে পারিবারিক কলহ এবং সহশিল্পীর সঙ্গে আলভীর বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনকে সামনে এনে দাঁড় করাচ্ছেন নেটিজেনরা। মৃত্যুর আগে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি রহস্যময় ফেসবুক পোস্ট এই সন্দেহ আরও জোরালো করেছে।

ইকরার ঘনিষ্ঠজনদের মতে, এই ঘটনার সূত্রপাত এবং বর্তমান বিতর্কে রয়েছেন তরুণ অভিনেত্রী ইফফাত আরা তিথি। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, প্রেমে মজেছেন আলভী ও তিথি! আর এই গুঞ্জনে ফাটল ধরে ইকরার সংসারে।

নেটিজেনদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে মৃত্যুর ঠিক আগের দিন করা আলভীর একটি ফেসবুক পোস্ট। ২৭ ফেব্রুয়ারি অভিনেত্রী তিথির জন্মদিন উপলক্ষে আলভী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন, যেখানে দুজনকে একটি গামছা জড়ানো অবস্থায় বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে হাসিমুখে দেখা যায়।

ক্যাপশনে আলভী লেখেন, ‌‘শুভ জন্মদিন নায়িকা। জীবনে আরও অনেক দূর যেতে হবে। তুমি আমার দেখা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিশ্রমী কো-আর্টিস্ট ও পছন্দেরও। তোমার পরিশ্রম তোমাকে এগিয়ে নিয়ে যাবেই। সহজ-সরল ও সুন্দর হোক তোমার জীবন।’

অন্যদিকে শোনা যাচ্ছে, নেপালে শুটিংয়ের কাজে আলভীর সঙ্গে তিথিও অবস্থান করছেন। পরনারীর সঙ্গে স্বামীর এমন প্রকাশ্য ঘনিষ্ঠতা এবং বন্দনা ইকরা মেনে নিতে পারেননি বলেই ধারণা করছেন ঘনিষ্ঠজনরা। শুধু তাই নয়, আলভী-ইকরার দাম্পত্য অশান্তির ইঙ্গিত মেলে মৃত্যুর ঠিক আগের দিন তাঁদের দুটি রহস্যময় পোস্টে।

২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টা ১৩ মিনিটে আলভী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে লেখা ছিল—‘ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।’

আলভীর এই পোস্টের ঠিক কয়েক ঘণ্টা পর শুক্রবার সকাল ১০টা ৫৬ মিনিটে ইকরা একটি হাস্যোজ্জ্বল ছবি দিয়ে ইংরেজিতে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‌‘কেউ একজন কারও পুরো জীবন ধ্বংস করে দেওয়ার পর নিজের মাত্র একটা দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে... কাঁন্নার চেয়েও এই পরিহাস আরও বেশি তীব্র।’

সামাজিকমাধ্যমে ইকরা ও আলভীর এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকে নেটিজেনদের ধারণা, মৃত্যুর আগে এই দম্পতির মধ্যে মানসিক দূরত্ব ও তিক্ততা চরমে পৌঁছেছিল। যদিও স্ত্রীর মৃত্যুর খবর শুনে নেপাল থেকে এক আবেগঘন বার্তা দেন জাহের আলভী।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’

অন্যদিকে, এই দুঃসংবাদে সামাজিকমাধ্যমের এক পোস্টে তিথি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইকরা এটা কী করলা! তুমি না অনেক স্ট্রং একটা মেয়ে বলতা! আর কী বলব, কিছু বলার ভাষা নাই। তাই বলে বাচ্চাটা এইভাবে তার মা-কে হারাবে! সারাজীবন বয়ে বেড়াবে এই কষ্ট! এখন একটা পরিবারের উপর দিয়ে কী যাবে সেটা বোঝার মতো বোধ সবার আছে। বাচ্চাটার সারাজীবন পড়ে আছে। বিভ্রান্তি না ছড়িয়ে একটু সহায় থাকার অনুরোধ করছি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X