

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান (২৯) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে সখীপুর পৌরসভায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারের আগে স্থানীয় লোকজন অভিযুক্ত হাসানকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১টার দিকে ভুক্তভোগী শিশু নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী হাসান শিশুটিকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি শরীরে ব্যথা অনুভব করলে ঘটনাটি তার মাকে জানায়। ঘটনা শোনার পর শিশুর মা ও স্বজনেরা হাসানের পরিবারের কাছে অভিযোগ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শিশুর মা ও চাচিকে মারধরও করা হয়।
পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে হাসানকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে খবর দিলে তাকে থানা হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় আজ সন্ধ্যায় পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্ত হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।