

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বর্ষার শুরুতেই ভয়াল রূপ নিয়েছে যমুনা নদী। টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় তীব্র নদী ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে।
নদীর করাল গ্রাসে নিঃস্ব হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ।
টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলী, ভূঞাপুর উপজেলার নলিন বাজার, অর্জুনা, গাবসারা এবং কালিহাতীর দশকিয়া এলাকায় ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। ঘরবাড়ি ও জমি হারানোর আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জিওব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙনের তীব্রতা বিশাল আকার ধারণ করেছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, চরপৌলী, নলিন বাজারসহ জেলার ২০টি পয়েন্টে নদীভাঙন রোধে কাজ চলমান রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নদীপাড়ের মানুষের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে চলতি বর্ষায় শত শত পরিবার গৃহহীন হয়ে পড়বে।