শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে উচ্চ জলাধার নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টুকু 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০২:১০ পিএম
নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
expand
নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ৬৮০ ঘনমিটার ক্ষমতাসম্পন্ন উচ্চ জলাধার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে টাঙ্গাইল শহরে আয়োজিত এক অনুষ্ঠানে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টাঙ্গাইল পৌর এলাকার পানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং নগরবাসীর নিরাপদ পানির চাহিদা পূরণের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ৬৮০ ঘনমিটার ধারণক্ষমতার উচ্চ জলাধার নির্মিত হলে পানি সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup