শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান ক্ষেত পুড়ে ছাই

মির্জাপুর (টাঙ্গাইল)  প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৭:২০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোয়ায় পুড়ে গেছে কৃষকের স্বপ্ন বোরা ধান। এদিকে ক্ষতি পুরনের দাবিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ক্ষতিগ্রস্থ কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে। উপজেলার কোর্ট বহুরিয়া, সরিষাদাইর, বহুরিয়া, পাহাড়পুর, মন্দিরাপাড়া, ভাওড়া এলাকার কয়েকশতাধিক ক্ষতিগ্রস্থরা ইউএনও অফিসে বিক্ষোভ করেছে।

ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে সাবেক মেম্বার গোপাল সিকদার, আবু তালেব, সিরাজ মিয়া ও কহিনুরসহ অনেকেই এ অভিযোগ করেন, আরইউবি ব্রিকস, আলহাদি ব্রিকস, সান ব্রিকস, এমএসটি ব্রিকস ও এফবিসিসহ ৭-৮ টি ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোয়ার কারনে কৃষকদের শতশত একর জমির বোরো ধান পুড়ে গেছে। তারা অভিযোগ করেন, প্রতি বছর ইটভাটার মালিকরা জোর পুর্বক স্থানীয় কিছু প্রভাবশালী মহলের যোগসাজশে ইটভাটা স্থাপন করে ইট পুড়িয়ে কোটি কোটি টাকার ব্যবসা করে থাকেন। অবৈধ ইটভাটার কারনে এলাকার রাস্তাঘাট, ফসলি জমি ও গাছের ব্যাপক ক্ষতি হচ্ছে। কেউ বাঁধা দিতে এলে তাদের নানা ভাবে ভয়ভিতি, হুমকি ও মামলার ভয় দেখানো হয়। বিষয়টি তারা উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি বিভাগকে একাধিকবার অবহিত করেছেন। কিন্ত কোন লাভ হয় না। এ বছর তাদের ব্যাপক ক্ষতি হওয়ায় চরম বিপাকে পরেছেন। বাধ্য হয়ে আজ তারা ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভসহ প্রতিবাদ সমাবেশে নেমেছেন। সকল কৃষকদের ক্ষতি পুরনের জন্য জোড় দাবী জানিয়েছেন।

মির্জাপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন বলেন,“ইটভাটার ধোঁয়ায় সালফার ডাই-অক্সাইডসহ বিভিন্ন ক্ষতিকর গ্যাস থাকে, যা ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব গ্যাস ধানের পাতা পুড়িয়ে দেয় এবং গাছের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে।”

তিনি আরও বলেন,কৃষি বিভাগের পক্ষ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হবে। কৃষকদের ক্ষতি কমাতে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হচ্ছে।

এদিকে পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহল বলছে, আবাসিক ও কৃষি জমির কাছাকাছি ইটভাটা স্থাপন এবং পরিবেশ আইন না মানার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। অন্যথায় তাদের জীবিকা পুরোপুরি হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব বলেন, ইট ভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোয়ার কারনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের তালিকা করা হবে। উপজেলা কৃষি অফিসের সহায়তায় এ তালিকা হবে। ইটভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ও ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা প্রনয়ন করে সহায়তা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন