

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী কবিতা উৎসব।
শুক্রবার (২৪ এপ্রিল) শহরের টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে সময়ের সাহিত্য কণ্ঠ পরিবারের আয়োজনে এ উৎসবের উদ্বোধন হয়। উৎসবটি চলবে শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, সাহিত্য একটি জাতির মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কবিতা মানুষের মানবিকতা ও মূল্যবোধ জাগ্রত করে।
উৎসবের উদ্বোধন করেন কবি ও বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। তিনি নতুন প্রজন্মকে কবিতার প্রতি আগ্রহী করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। প্রথম দিনের অধিবেশনে সভাপতিত্ব করেন কবি মাহমুদ কামাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কবিতা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজের বাস্তবতা ও মানুষের অনুভূতির প্রতিফলন।
দুই দিনব্যাপী এই উৎসবে কবিতা পাঠ, আবৃত্তি ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। সমাপনী দিনে প্রধান অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসিরের।
অনুষ্ঠানে লেখক, কবি ও সংস্কৃতিসেবীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
মন্তব্য করুন