বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে পৌঁছেছে সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফের মরদেহ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম
নিহত মোশাররফের জানাজা
expand
নিহত মোশাররফের জানাজা

পরিবারের স্বপ্ন পূরণ করতে প্রবাসে পাড়ি দিয়েছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মোশাররফ হোসেন (৪০)। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি। সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় গত ৮ মার্চ মৃত্যু হয় তার।এরপর তার মরদেহ কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণের পর গ্রামে নিয়ে এলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

জানা যায়, প্রায় আট বছর আগে সৌদি আরবে যান মোশাররফ। আল খারিজ শহরের একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন তিনি। গত ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে ইরানের মিসাইল হামলায় মৃত্যু হয় তার।

এদিকে মোশারফের বাবা মো. সূর্যত আলী ও মা জহুরা বেগম শোকে বাকরুদ্ধ। স্ত্রী কবরী আক্তার এখনো স্বামীর মৃত্যু মেনে নিতে পারছেন না। তিনি জানান, ঘটনার আগের রাতেও স্বামীর সঙ্গে কথা হয়েছিল। তিনি আশ্বাস দিয়েছিলেন ঈদের আগে টাকা পাঠাবেন এবং সন্তানদের জন্য কিছু কিনে দেবেন। সেই কথাই এখন পরিবারের জন্য বেদনাদায়ক স্মৃতি হয়ে আছে।

জানা গেছে, আজ বিকেলে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে। স্থানীয় প্রশাসন পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup