শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পিএম
ফাইল ছবি
expand

রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ কর্মসূচি পালনের কথা জানিয়েছে দলটি।

জ্বালানি সংকট, গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যা ও মূল্যস্ফীতির প্রতিবাদে এ বিক্ষোভ করবে তারা। বিক্ষোভ মিছিল শেষে দলের পক্ষ থেকে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানিয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিক্ষোভ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জ্বালানি সংকট, গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যা ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

বিক্ষোভ মিছিল শেষে দলের পক্ষ থেকে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank