মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম
ভোক্তা অধিদপ্তরের অভিযান
expand
ভোক্তা অধিদপ্তরের অভিযান

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে টাঙ্গাইলে স্মার্ট এলপিজি টাঙ্গাইল নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদপ্তর।

রোববার (১ ফেব্রুয়ারি) জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

আরও বলেন , ভোক্তাদের স্বার্থ রক্ষায় এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X