মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১০:১৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের অনন্তপুর এলাকায় ঘরের চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনে মৃত্যু হয়েছে

সোমবার (৬ জুলাই) বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলা ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরহাদ (৩০) ও তার বাবা নুরুল আমিন(৭০) ও তার মা ফাতেমা বেগম( ৬০)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান সোমবার বিকেলে গ্রামের নুরুল আমিনের বাড়ি সামনে দোকান তাদের নিজেদের মুদির দোকান ঘরের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইনের একটি তার ছিড়ে পড়ে যায়। এসময় টিনের বিদ্যুৎপৃষ্ট হয়ে নুরুল আমিনের ছেলে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিনে আটকে গেলে তাকে তার বাবা নুরুল আমিন বাচাতে আগালে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এরপর ছেলে ও স্বামীকে বাচাতে মা ফাতেমা বেগম এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত ফরহাদের মামা ফয়েজ আহমেদ জানান, সোমবার বিকেলে বাড়ির সামনে তাদের মুদির দোকানের টিনের চালে বিদ্যুৎেতের ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতেই একে একে সবার মৃত্যু হয়েছে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন পাঠানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup