

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় পৃথক দুটি ঘটনায় ভোট কেনার সময় ধাওয়া ও ৭১ হাজার টাকা সহ দুই জামায়াত নেতাকে জনতার কাছে ধরা পড়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ও দুপুরে কামারখন্দ উপজেলায় দুটি ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় উপজেলার ঝাঐল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মোস্তাক সরকার এক ব্যাক্তিকে টাকা দেবার সময় স্থানিয়রা বিষয়টি বুঝে তাকে ধাওয়া দেয়। ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে দুপুরে সকামারখন্দ রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ীতে ৭১ হাজার ঢাকা সহ এক জামায়াত নেতাকে আটক করে স্থানীয়রা। আটককৃত রায়দৌলতপুর ইউনিয়নের জামায়াতের আমির আব্দুল মোমিন। এসময় একই ইউনিয়নের যুব বিভাগের সভাপতি এমদাদুল হক কেউ স্থানীয় আটক করে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ ২ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, বিষটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সামাজিক মাধ্যমে ভিন্ন ভাবে উপস্থাপন করা হচ্ছে।
সিরাজগঞ্জ দুই আসনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আব্দুলা আল মামুন বলেন, ঘটনা শোনার পর তাদেরকে আটক করা হয়েছিল কিন্তু যে টাকার বিষয়ে অভিযোগ উঠেছে তা মূলত তাদের কেন্দ্র ও এজেন্টের খরচের টাকা প্রমাণ দেওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন