

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতামূলক কিন্তু সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে পুলিশ প্রশাসন। সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণ যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন সিরাজগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা সাইফুল ইসলাম সানতু।
তিনি বলেন, আমরা চাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হোক, কিন্তু কোনো ধরনের সংঘাত বা সহিংসতা না ঘটে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যেন নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতাও কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, ওসি তদন্ত রূপকরসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।
মন্তব্য করুন