

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জ–৪ উল্লাপাড়া আসনে জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলে তাঁকে মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে এক জনসভায় জামায়াত আমির এমন মন্তব্য করেন।
এ সময় ফ্যাসিবাদী আমলে জামায়াত নেতাদের বিনা বিচারে হত্যা ও নির্যাতনের নিন্দা জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ আবার ফিরে আসুক, এটি জনগণ চায় না।
দাঁড়িপাল্লা সমাজের সবখানে ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত আমির দাবি করেন, ৫ আগস্টের পর জামায়াতের সাড়ে তিন কোটি নেতা-কর্মী কোনো অপকর্মে লিপ্ত হননি। অন্যদিকে ৫ আগস্টের পর থেকে বিএনপির নেতা-কর্মীরা টেম্পুস্ট্যান্ড দখল ও মামলা বাণিজ্য করছেন বলেও অভিযোগ তাঁর।
শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ-ভোট পরাজিত হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এবং সরকার গঠন সফল হবে না।
পথসভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের উল্লাপাড়া উপজেলা আমীর মাওলানা শামীম আহমেদ, জাতীয় নাগরিক পার্টির সংগঠক মোশাররফ আদনান,সিরাজগঞ্জ জেলা শিবিরের সাধারণ সম্পাদক রেজওয়ান উল্লাহ সোয়াইব, সিরাজগঞ্জ রোড শিবিরের সভাপতি আব্দুল্লাহ, উল্লাপাড়া কামিল মাদ্রাসার সভাপতি আশিকুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি হাফেজ জাকারিয়া হোসাইন, সলঙ্গা থানা শিবিরের সভাপতি মহসিন আলম।
মন্তব্য করুন