সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপু‌রে নির্বাচ‌নে সহকারী‌ প্রিজাইডিং কর্মকতাসহ দুইজ‌নের মৃত্যু

শেরপু‌র প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শেরপুরে পিকআপ ও সিএন‌জিচা‌লিত অ‌টো‌রিকশার সংঘ‌র্ষে নির্বা‌চ‌নে দায়ি‌ত্বে থাকা সহকারী প্রিজাইডিং কমকর্তাসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত রোকনুজ্জামান (৩০) জামালপুরের স‌রিষাবাড়ী উপ‌জেলার বা‌সিন্দা। তি‌নি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট জুনিয়র ইন্সট্রাক্টর হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। এছাড়া ত্রয়োদশ জা‌তিয় সংসদ নির্বাচ‌নে তি‌নি শেরপুর সরকারী বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দা‌য়ি‌ত্বে ছি‌লেন। আর নিহত মাহফুজা বেগম (২০) জামালপু‌রের মেলান্দহ উপ‌জেলার মা‌টিয়াপাড়া গ্রা‌মের মো. নিরব মিয়া স্ত্রী।

পু‌লিশ ও হাসপাতাল সূ‌ত্রে জানা গে‌ছে, সকা‌লে জামালপুর থে‌কে সিএন‌জিচা‌লিত একটি অটো‌রিকশাযো‌গে ‌রোকনুজ্জামান ও মাফুজাসহ ৫ যাত্রী শেরপুরে আস‌ছি‌লেন। সকাল সা‌ড়ে ১১টার দি‌কে শিমুলতলী এলাকায় আসলে বিপ‌রীত দিক থে‌কে আসা এক‌টি পিকআপে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার ক‌রে জেলা সদর হাসপাতা‌লে নি‌য়ে গেলে হাসাপাতালের দায়িত্বরত চি‌কিৎসক রোকনুজ্জামান ও মাফুজা বেগম‌কে মৃত‌ ঘোষণা ক‌রে। এছাড়া আহত ৬জন‌কে হাসপাতা‌লে ভ‌র্তি রে‌খে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সো‌হেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন