

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিঃশব্দে পাতা ছিল মরণফাঁদ, লক্ষ্য ছিল নিরীহ হরিণ। তবে শিকারিদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে বনবিভাগের চিরুনি অভিযান। সুন্দরবনের মন্দিরের খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ২৫টি মালা ফাঁদ উদ্ধার ও অপসারণ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির বনরক্ষীরা পায়ে হেঁটে গভীর বনে তল্লাশি চালান। ‘ফুট পেট্রোলিং’-এর একপর্যায়ে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে রাখা ফাঁদগুলো তাদের চোখে পড়ে।
বনবিভাগ জানায়, শিকারিরা হরিণ চলাচলের পথ চিহ্নিত করে সেখানে সুতা দিয়ে তৈরি বিশেষ ফাঁদ পেতে রাখে, যা এক ধরনের নিঃশব্দ মৃত্যু ফাঁদ হিসেবে ব্যবহৃত হয়। সময়মতো অভিযান চালিয়ে এসব ফাঁদ অপসারণ করায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেল বন্যপ্রাণী।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানান, হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় আমরা কঠোর নজরদারিতে আছি। নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে শিকারিদের প্রতিহত করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন