শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৫:২৩ পিএম
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদের নামাজ
expand
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদের নামাজ

সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে অন্তত ২০টি গ্রামে আজ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল থেকেই এসব গ্রামের ঈদগাহ ও মসজিদে বিরাজ করছে উৎসবের আমেজ।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় সদর উপজেলার কুশখালী ইউনিয়নে বাউখোলা মসজিদে ঈদের বড় জামাতটি অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।

জামাতে সদর উপজেলা ছাড়াও কলারোয়া ও পাইকগাছার ২০টি গ্রামের মুসল্লিরা অংশ নেন। গ্রামগুলোর মধ্যে রয়েছে ভোঁদড়া, ঘোনা, ভাড়খালী, মিরগিডাঙ্গা, ইসলামকাটি ও গোয়ালচত্তর।

নামাজ পড়তে আসা গোয়ালচত্তর গ্রামের বাসিন্দা আলি হোসেন বলেন, সকাল ৮টায় নামাজ ছিল, তাই ৭টায় বাসা থেকে বের হয়েছি। পরিবারসহ নামাজ আদায় করতে পেরে অনেক আনন্দ হচ্ছে।

ইমাম মাওলানা মহব্বত আলী জানান, কুরআন ও সুন্নাহর নির্দেশনা এবং বৈশ্বিক চাঁদ দেখার খবরের ওপর ভিত্তি করে আমরা প্রতি বছর ঈদ উদযাপন করি। আজ বিশ্বের অনেক মুসলিম দেশে ঈদ হচ্ছে, তাই আমরাও আনন্দঘন পরিবেশে নামাজ সম্পন্ন করেছি।

নামাজ শেষে মোনাজাতে বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। নামাজ পরবর্তী কোলাকুলি ও কুশল বিনিময়ে উৎসবমুখর হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ। এসব গ্রামের পরিবারগুলোতে সকাল থেকেই সেমাই ও মিষ্টান্ন ভোজের আয়োজন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন