

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচনে প্রশাসনিক দুর্বলতার অভিযোগ তুলে প্রশাসনকে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন জামায়াত জোট প্রার্থী ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় নিজ আসন রংপুরের কাউনিয়া উপজেলায় মাকে সাথে নিয়ে ভায়েরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে এসে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি। আখতার হোসেন বলেন,পাঁচই আগস্টের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণে সবাইকে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ভোটাররা উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্রের পক্ষে রায় দেবেন এবং শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করবেন।
তিনি আরও বলেন, আমি চাই এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। কোনো ধরনের ভয়ভীতি বা প্রভাব ছাড়া মানুষ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
জয়ের বিষয়ে আখতার হোসেন বলেন, শাপলা ফুলির পক্ষে জোয়ার উঠেছে। রংপুর ৪ আসনের ভোটাররা উন্নয়নের স্বার্থে শাপলা কলিতেই বেছে নেবে। বিশাল ব্যাবধানে জয়ের আশাবাদ ব্যক্ত করেন আখতার।
আখতার হোসেন ঢাকার ভোটার হওয়ায় নিজ আসনে ভোট দিতে না পারলেও মা ও সপরিবারে ভোট দিতে এসেছিলেন তিনি।
মন্তব্য করুন