

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ছাত্র-জনতা গণঅভ্যুত্থান ও জুলাই আন্দোলনের প্রথম শহীদ গণঅভ্যুত্থান ও জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের সমাধীস্থলে কবর জিয়ারত করে দোয়া করেন তিনি।
এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শহীদ আবু সাঈদের পরিবারের সার্বিক খোঁজ খবর নেন। পরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ তার পরিবারের সঙ্গে। কবর জিয়ারতে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত থেকে অংশ নেন রংপুর - ৬ পীরগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম।
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুর কালেক্টরি ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় সন্ধ্যা ৭ টায় যোগ দিবেন তারেক রহমান। ইতিমধ্যে জনসভা মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে৷ তারেক রহমানের জনসভা ঘিরে সতর্ক অবাস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী৷
মন্তব্য করুন