

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাঙামাটি শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের ভারী সাঁজোয়া যান বা আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) চলাচলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই সাধারণ মানুষের মাঝে কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) শহরের মারী স্টেডিয়াম ও হাসপাতাল সড়কের পাশে পুলিশের এসব ভারী সাঁজোয়া যান অবস্থান নিতে দেখা যায়। পরে সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হুট করে শহরে বড় আকারের সামরিক যান দেখে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে এক জরুরি তথ্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য এলাকায় সাঁজোয়া যান মোতায়েনের খবরটি সঠিক নয়। মূলত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠানোর আগে পুলিশ সদস্যদের প্রাক-প্রস্তুতিমূলক প্রশিক্ষণের অংশ হিসেবেই এসব এপিসি রাঙামাটিতে আনা হয়েছে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের অংশ হিসেবে পুলিশের নির্দিষ্ট কন্টিনজেন্টকে পার্বত্য এলাকার বিশেষ ভৌগোলিক পরিবেশে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
আগামী ১৫ দিন রাঙামাটির বিভিন্ন স্থানে এই যানগুলো দিয়ে নির্ধারিত প্রশিক্ষণ চলবে। কার্যক্রম শেষ হওয়ার পর আনুমানিক দুই সপ্তাহের মধ্যে এপিসিগুলো ঢাকায় ফিরিয়ে নেয়া হবে।
কোনো ধরনের যাচাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্পূর্ণ, বিভ্রান্তিকর তথ্য বা গুজব প্রচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে সঠিক তথ্য জেনে তা প্রচার করার আহ্বান জানানো হয়েছে।


