শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে দুই বোনের বিসিএস সাফল্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম
দুই বোন ডা. সিলমা সারিকা শশী এবং ডা. সিলমা সুবাহ আরশি
expand
দুই বোন ডা. সিলমা সারিকা শশী এবং ডা. সিলমা সুবাহ আরশি

রাজবাড়ীর দুই বোন ডা. সিলমা সারিকা শশী এবং ডা. সিলমা সুবাহ আরশি একসঙ্গে ৪৮তম (বিশেষ) বিসিএসে উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

তাদের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী মোল্লা এবং মা কলেজশিক্ষক মালেকা আক্তার শিখা বলেন, ছোটবেলা থেকেই দুই মেয়ে পড়াশোনায় মেধাবী ছিল এবং চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতো। এই সাফল্যে পরিবার ও এলাকাবাসী আনন্দিত।

শশী এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে। আরশি ভর্তি হন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ২০২২ সালে তারা এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপ সম্পন্ন করেন এবং প্রথমবারেই বিসিএসে সফল হন।

তাদের মামা ও স্থানীয় জনপ্রতিনিধি মো. রকিবুল হাসান পিয়াল বলেন, দুই ভাগ্নির একসঙ্গে বিসিএসে উত্তীর্ণ হওয়া পরিবার ও রাজবাড়ীবাসীর জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, তারা ভবিষ্যতে মানবিক চিকিৎসক হয়ে মানুষের সেবা করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন