মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র স্রোতে ঘাটে ভিড়তে না পেরে ভেসে গেল ফেরি

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
তীব্র স্রোতে ঘাটে ভিড়তে না পেরে ভেসে গেল ফেরি
expand

তীব্র স্রোতের কবলে পড়ে দৌলতদিয়া ঘাটে এসে ভিড়তে না পেরে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে গেছে রো রো ফেরি ‘হামিদুর রহমান’। এতে আত‌ঙ্কিত হ‌য়ে প‌ড়ে‌ছে ফে‌রি‌তে থাকা যাত্রী ও যানবাহ‌নের চাল‌কেরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে রো রো ফেরি ‘হামিদুর রহমান’। মাঝ নদী পার হওয়ার পর তীব্র স্রোতের কবলে পড়ে ফেরিটিতে ত্রুটি দেখা দেয়। পরে স্রোতের টানে ফেরিটি নিচের দিকে ভেসে যেতে থাকলে সেখানেই নোঙর করা হয়।

বর্তমানে ফেরিটি দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের নিচে নোঙর করা অবস্থায় রয়েছে। ফেরিটি উদ্ধারের জন্য আইটি জাহাজ পাঠানো হয়েছে। ফেরিটিতে ৮টি যাত্রীবাহী বাস, ৪টি ট্রাক ও ৩টি প্রাইভেটকার রয়েছে। মাঝেমধ্যে তীব্র স্রোতের কারণে এ ধরনের ঘটনা ঘটে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank