বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে আ.লীগ-ছাত্রলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৭:২৯ পিএম
রাজবাড়ীতে আ.লীগ-ছাত্রলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার
expand
রাজবাড়ীতে আ.লীগ-ছাত্রলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) ভোরে রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাব্বানী (৪৬), মাইনউদ্দিন শেখ (৪২), মো. নাসির উদ্দিন (৪২), মো. রিয়াদ মণ্ডল (২৬), মো. আব্দুস সালাম মিলন (৫৭), মো. সাইফুল ইসলাম সোহাগ (৪২), নাহিদ মিয়া (২৪) এবং মো. নাসির শেখ (৬৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ জুন) ভোরে রাজবাড়ী সদর উপজেলার গোপীনাথদিয়া এলাকায় রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে ৩০ থেকে ৩৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানার-ফেস্টুন বহন করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হলে রোববার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হায়দার আলী তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন