সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে পাংশায় অভিযান

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৬:০১ পিএম
রাজবাড়ীর পাংশায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে অভিযান
expand
রাজবাড়ীর পাংশায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে অভিযান

রাজবাড়ীর পাংশায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে অভিযান পরিচালনার সময় তেল অবৈধ মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছে থাকা মজুতকৃত তেল জব্দ করা হয়।

সোমবার (৩০ মার্চ) বেলা ১২ টার দিকে পাংশা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।

অভিযানে পাংশা পৌরসভার কুড়াপাড়া এলাকার বাসিন্দা মো. শরিফুল শেখ ও মো. মোনোয়ার হোসেনের কাছে অবৈধভাবে মজুতকৃত তেল পাওয়া যায়। শরিফুল শেখের কাছ থেকে ২৫ লিটার পেট্রোল এবং মোনোয়ার হোসেনের কাছ থেকে ৭ লিটার অকটেন জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে তেল মজুতের দায়ে শরিফুল শেখকে ৫ হাজার টাকা এবং মোনোয়ার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ বলেন, “অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪(খ) লঙ্ঘনের দায়ে ধারা ২০(১)(ক) অনুযায়ী তাদের এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।”

তিনি আরও জানান, বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুত প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন