

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. হারুন অর-রশিদ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে যে অঙ্গীকারগুলো তুলে ধরা হয়, সেগুলো হলো- ১. সামাজিক সুরক্ষা, ২.কৃষি এবং খাদ্য, ৩. স্বাস্থ্য সেবা, ৪. শিক্ষা ও মানব সম্পদ, ৫. অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান ও যুব উন্নয়ন, ৬. ক্রিয়া ও সংস্কৃতি, ৭. পরিবেশ সংরক্ষণ, ৮. ধর্মীয় নেতাদের সম্মানি, ৯. শ্রমিক প্রবাসী কল্যাণ, ১০. সেবা খাত, ১১. যোগাযোগ ও পরিবহন খাত, ১২. জনগুরুত্বপূর্ণ বিষয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমানসহ পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়াও অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী এবং এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন