মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের মধ্যেও স্বর্ণের দামে বড় পতন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৮:১১ পিএম
স্বর্ণ
expand
স্বর্ণ

সুদের হার নিয়ে অনিশ্চয়তা আর তেলের দামের ঊর্ধ্বগতির চাপের মধ্যে বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। গত এক মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এই মূলবান ধাতুর দাম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ মার্চ) স্পট গোল্ডের দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৯০৩ ডলারের কাছাকাছি দাঁড়িয়েছে, যা গত ১৮ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। একই সময়ে যুক্তরাষ্ট্রের এপ্রিল ডেলিভারির গোল্ড ফিউচারও প্রায় ২ শতাংশ কমে ৪,৯০৭ ডলারের আশপাশে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, জ্বালানি তেলের উচ্চ দাম সুদের হার দীর্ঘ সময় বেশি থাকার আশঙ্কা তৈরি করেছে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমছে। উচ্চ সুদের কারণে বিনিয়োগকারীরা সুদ প্রদানকারী সম্পদের দিকে ঝুঁকছেন।

বাজার বিশ্লেষক জেমি দত্ত মনে করেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা পরিস্থিতিকে আরও প্রভাবিত করছে। বিশেষ করে ইরান সংক্রান্ত অস্থিরতা দীর্ঘ হলে তেলের বাজারে চাপ বাড়বে, যা পরোক্ষভাবে স্বর্ণের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতু যেমন রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম ও নিম্নমুখী। সামগ্রিকভাবে উচ্চ সুদের আশঙ্কা ও ভূরাজনৈতিক টানাপোড়েনের প্রভাবেই ধাতব বাজারে এই চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup