

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির আমাদেরকে শিখাতে হবে না আমরা কিভাবে কর্মসূচি করবো তারা বলছে এটা লং মার্চ না রোড মার্চ আবার কেউ কেউ বলছে লং ড্রাইভ। আমাদের এটা যদি লং ড্রাইভ হয় তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিল সেটাও লং ড্রাইভ আর বেগম খালেদা জিয়ারটা যদি লংমার্চ হয় তাহলে আমাদেরটাও লং মার্চ। আপনাদের শিখাতে হবে না বিরোধী দল কি কর্মসূচি করবে।
তিনি বলেন, আপনারা বিরোধীদল হিসেবে ব্যর্থ ছিলেন। আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন তখন শুধুমাত্র একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লংমার্চকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা বালুর ট্রাককেও সরাতে পারেন নাই। তাহলে আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিলেন সেই লংমার্চ দিতে। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদেরকে বিরোধীদলের কার্যক্রম ঠিক করে দিতে হবে না।
সারজিস বলেন, আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরা ঠিক করব। যদি বিএনপি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে তাহলে আমরা মনে করি এটার ফলাফল কখনো ভালো হবে না। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমাদের এনসিপির একজন যখন প্রধানমন্ত্রী সমালোচনা করেছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কেন্দ্রীয় কমিটির একজন এমন একটা ভাষায় সমালোচনা করেছিল আমরা মনে করেছি এই ভাষায় সমালোচনা করা ঠিক হয় নাই। ভাষা ঠিক হয় নাই বিধায় আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছিলাম কিন্তু বিএনপি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে তাকে জেলে নিয়েছে রিমান্ডে নিয়েছে। সর্বশেষ এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয় নাই। তাহলে তারেক রহমান এই যে বাক স্বাধীনতার কথা বলে এগুলো মিথ্যা আর প্রতারণা ছাড়া আর কিছুই না। তাহলে কি আমরা মনে করবো জনাব তারেক রহমানের মুখের কথা এক আর মনের ভিতরের কথা আর এক। তিনি উপরে উপরে বলবেন সমালোচনা করুন আমরা স্বাধীনতা দিচ্ছি ভিতরে ভিতরে কেউ একটা কথা বললে সমালোচনা করলে আপনি আপনার জায়গা থেকে তাকে গ্রেফতার করাবেন ক্ষমতার অপব্যবহার করে তাকে জেল খাটাবেন মিথ্যা মামলা দিবেন এটা তো হতে পারে না।
তিনি আরও বলেন, সিফাত নামের ছেলেটা যে গালি দিয়েছে সেই গালিকে আমরা সমর্থন করি না কিন্তু তার বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছে এটা তো মিথ্যা মামলা সন্ত্রাসবিরোধী মামলা এক বছর আগের মামলা। জাতীয় নাগরিক পার্টির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এবং সদস্য সচিব মাইনুল আহসান মুন্নার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডাঃ মাহমুদা আলম মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার
জাতীয় নাগরিক পার্টি'র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব শামীম হামিদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন পিরোজপুর জেলা ছাত্রশক্তি'র আহবায়ক ফাহাদ সিকদার প্রমুখ।


