মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. রাজিব খান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৬ সেপ্টেম্বর) পিরোজপুর সদর থানার একটি দল উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় রাজিব খানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

আটক রাজিব খান শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. নুর মোহাম্মদ খানের ছেলে।

অভিযানের সময় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank