সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতা গুরুতর আহত

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম
মহিউদ্দিন মল্লিক নাসির
expand
মহিউদ্দিন মল্লিক নাসির

পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির এবং শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু।

তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত মহিউদ্দিন মল্লিক নাসির সদর উপজেলার শংকরপাশা গ্রামের মৃত মোজাহার মল্লিকের ছেলে এবং রিয়াজ উদ্দিন মল্লিক নিপু একই এলাকার শাহজাহান মল্লিকের ছেলে।

আহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।

এতে দুজনই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় রেফার করা হয়েছে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো. শামিম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন