

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, নির্বাচনের সময় যারা তার জন্য কাজ করেছেন, তারাই আমার বড় আত্মীয়।
রোববার (২২ মার্চ) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা-র চরকাজল হাইস্কুল মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, নির্বাচনের সময় মানুষের নানা রূপ তিনি দেখেছেন। তিনি নিজে অন্যায়-অবিচার করেন না এবং তার সঙ্গে যারা থাকেন, তাদেরও সৎ থাকার আহ্বান জানান।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ছোটখাটো সুবিধা গ্রহণের মাধ্যমে নিজেদের সম্মান ক্ষুণ্ন না করতে। “ইউনিয়ন পরিষদের ১০-২০ কেজি চাল দিয়ে কিছু হয় না। প্রয়োজনে আমি ব্যক্তিগতভাবে সহায়তা করব, বলেন তিনি।
অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চাকরি ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ তৈরি করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আইনসম্মতভাবে ব্যবসা করার অনেক সুযোগ রয়েছে, সেই পথে চলতে হবে।
আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, পাঁচ বছর পর যেন ভোট চাইতে না হয়- এলাকার মানুষ যেন নিজেরাই আমাদের কাজের মূল্যায়ন করে।
গণঅধিকার পরিষদ-এর এই নেতা অভিযোগ করেন, নির্বাচনের আগে ও নির্বাচনের দিন প্রতিপক্ষ হামলা চালিয়ে তাদের কর্মীদের আহত করেছে। তবে তিনি ব্যক্তিগতভাবে সব ভুলে গেছেন বলেও জানান।
তিনি বলেন, চরকাজল ও চরবিশ্বাস এলাকার সাধারণ মানুষের একচেটিয়া সমর্থন না পেলে জয় সম্ভব হতো না। এছাড়া ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সমর্থকরাও তাকে ভোট দিয়েছেন বলে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী চরকাজল-চরবিশ্বাস এলাকায় এমবিবিএস চিকিৎসক নিয়োগ এবং ভবিষ্যতে একটি থানা স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন