

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাসেল নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে বনমালী নামে এক পুলিশ সদস্য (কনস্টেবল)। এ ঘটনার পর আহত পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে ঘটনার সময় পালিয়ে গেছে অভিযুক্ত আসামি রাসেল।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলার তেঁতুলিয়া বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, অভিযুক্ত রাসেল একই গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) রাতে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচী গ্রামে শরিফ উদ্দিনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। তার বাড়ি থেকে চারটি গরুর মধ্যে দুটি গরু চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী তেঁতুলিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন এবং সন্দেহভাজন হিসেবে রাসেলের নাম উল্লেখ করেন।
থানায় অভিযোগ দায়েরের পর ওয়ারেন্টভুক্ত হওয়ায় রাসেলকে গ্রেফতারে বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের একটি দল উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামে তার বাড়িতে অভিযান চালায়।
এসময় অভিযুক্ত রাসেল পুলিশের কনস্টেবল বনমালীর ওপর হামলা চালিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। একই সময় উপস্থিত পুলিশ সদস্যদের সহায়তায় আহত কনস্টেবলকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী রাসেল দীর্ঘদিন ধরে চুরির সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে। অভিযানে হামলার ঘটনার পর ভুক্তভোগী পুলিশ সদস্যের মাথায় ৪টি সেলাই করা হয়েছে।
বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং সরকারি কাজে বাঁধা প্রদান সহ হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য বনমালী বাদী হয়ে মামলা দায়ের করবেন। এ ঘটনায় থানায় আইনিকার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন