বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় পদ্মা নদীতে ডুবে তরুণের মৃত্যু

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৭ পিএম
আতিক খসরু
expand
আতিক খসরু

পাবনায় পদ্মা নদীতে ডুবে না আতিক খসরু নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধায় স্থানীয়রা ভাবনা শিলাইদহ ঘাটের প্রায় দেড় কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুর তিনটার দিকে আতিফ তার বন্ধুদের নিয়ে পদ্মা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে আতিক পানিতে তলিয়ে যায়। বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে নদীপাড়ের মানুষদের সংবাদ দেয়। অনেক খোঁজাখুঁজি রাখ পর্যায় সন্ধ্যায় সাড়ে পাঁচটার দিকে স্থানীয়রা শিলাইদহ ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আতিকের মরদেহ উদ্ধার করে।

নিহত আতিক পাবনা শহরের গোপালপুর মহল্লার আমির খসরুর দ্বিতীয় সন্তান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন