শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক হলেন হাতিয়ার কারিমুল 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৮:৫৬ এএম
কারিমুল হাই নাঈম
expand
কারিমুল হাই নাঈম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন নোয়াখালীর হাতিয়া উপজেলার কৃতি সন্তান কারিমুল হাই নাঈম। তার এ পুনর্নির্বাচনে হাতিয়ার রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

‎দীর্ঘদিন ধরে বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কারিমুল হাই নাঈম সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে কেন্দ্রীয় পর্যায়ে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।

তার সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ আবারও তাকে যুবদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করছেন।

‎এদিকে তার পুনর্নির্বাচনের খবরে হাতিয়ার বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট ও শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়েছে।

‎হাতিয়ার বাসিন্দা শাহ মোহাম্মদ ওয়ালী উল্ল্যাহ বলেন, “কারিমুল হাই নাঈম হাতিয়ার গর্ব। তিনি দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। তার মাধ্যমে হাতিয়ার তরুণরা আরও অনুপ্রাণিত হবে।”

‎স্থানীয় ব্যবসায়ী মো. নুরুল ইসলাম বলেন, তিনি সবসময় হাতিয়ার মানুষের পাশে থাকার চেষ্টা করেন। কেন্দ্রীয় রাজনীতিতে তার এই সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়।

‎এদিকে কারিমুল হাই নাঈমের পুনর্নির্বাচনে হাতিয়া উপজেলা ও পৌর এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং হাতিয়ার ভাবমূর্তি উজ্জ্বল করবেন।

‎স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা, কারিমুল হাই নাঈম তার নতুন দায়িত্ব সফলভাবে পালন করে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং হাতিয়ার উন্নয়ন ও অগ্রগতিতেও ইতিবাচক ভূমিকা রাখবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন