

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিদ্যুতের বাড়তি দামের চাপ থেকে লাইফলাইন (প্রান্তিক) ও প্রথম ধাপের গ্রাহকদের ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় নিচ্ছে সরকার।
এ লক্ষ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ইতোমধ্যে এই দুই শ্রেণির গ্রাহকদের জন্য আগের বিদ্যুৎদর বহাল রাখার প্রস্তাব দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) আবেদন জানিয়েছে।
এ বিষয়ে শিগগিরই কমিশনের পক্ষ থেকে সংশোধিত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। বিইআরসির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল বুধবার সব ধরনের গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম রেকর্ড পরিমান বাড়িয়ে আদেশ জারি করে বিইআরসি। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ, সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়।
বিইআরসির আদেশ অনুযায়ী, আবাসিকে লাইফলাইন গ্রাহকদের (০-৫০ ইউনিট ব্যবহারকারী) প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৬৯ পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ টাকা ৩২ পয়সা করা হয়েছে।
আর প্রথম ধাপের ০-৭৫ ইউনিট ব্যবহারকারীদের জন্য ইউনিটপ্রতি ৯২ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ১৮ পয়সা। নতুন দাম জুন থেকেই কার্যকরেরও ঘোষণা দেয় সংস্থাটি।
