বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রসাদের নামে দুধের সঙ্গে মাদক মিশিয়ে ধর্ষণ, ‘আইআইটি বাবা’ গ্রেপ্তার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৮:২০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আধ্যাত্মিক গুরুর লেবাস ধরে নারীদের যৌন নির্যাতন ও ব্ল্যাকমেলের অভিযোগে অভিষেক মিশ্র নামে ভারতের এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) উত্তরপ্রদেশের মথুরা থেকে এই প্রতারক ধর্মগুরুকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এরই মধ্যে চাঞ্চল্যকর এ ঘটনায়ে উত্তেজনা তৈরি হয়েছে মাথুরায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তরুণীদের সঙ্গে ‘গান্ধর্ব বিবাহ’ করতেন অভিষেক। পরে প্রসাদের নামে মাদক মেশানো দুধ খাইয়ে শুরু হতো যৌন নির্যাতন। সেই সব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও করে রাখতেন বলেও অভিযোগ উঠেছে। পরে সেগুলো দেখিয়েই করতেন ব্ল্যাকমেল।

২৯ বছ বয়সী যুবক অভিষেক আইআইটি রুরকিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করেন। তার পরে চলে আসেন মথুরায়। সেখানে ‘আদিকর্তা নারায়ণ দাস’ নাম নেন। জনপরিসরে নিজেকে আধ্যাত্মিক গুরু বলে পরিচয় দিতেন অভিষেক। অনেকেই তাকে ডাকতেন ‘আইআইটি বাবা’ নামে।

মথুরার রাধাকুঞ্জ এলাকায় রীতিমতো আশ্রম খুলে বসেছিল এই প্রতারক ধর্মগুরু। সঙ্গে ‘রাধা কৃপা অমৃত’ নামে একটি ইউটিউব চ্যানেলও চালু করে। সেখানে ‘আধ্যাত্মিক জ্ঞান’ বিতরণ করত। তা শুনে অনেক তরুণ-তরুণীই ছুটে যেতেন অভিষেকের কাছে।

তরুণ-তরুণীদের পরিবারের থেকে বিচ্ছিন্ন করে তাঁর আশ্রমে থাকার জন্য উৎসাহিত করতেন বলে অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। তার ফাঁদে পড়েছিলেন প্রায় ২৪ জন তরুণ-তরুণী। তারা অভিষেকের আশ্রমেই ঘাঁটি গেড়েছিলেন।

সেই সব তরুণীদেরই তিনি নিজের লালসার ফাঁদে ফেলতেন বলে অভিযোগ উঠেছে। অভিষেকের বিরুদ্ধে প্রথম মুখ খোলেন ছত্তিশগড়ের এক তরুণী। এর পরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিষেকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। আশ্রমের আবাসিকদের থেকেও তিনি মোটা টাকা তুলতেন বলে জানতে পেরেছে পুলিশ। এখনও পর্যন্ত কত জন মহিলা এই চক্রের শিকার হয়েছেন, তা জানা যায়নি। অভিষেককে গ্রেপ্তার করে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন