বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণীকে রাতভর গণধর্ষণ, গ্রেপ্তার ৩

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০২:২৪ পিএম
মো. সাকিব (২৬), মো. রায়হান (২৬) এবং মো. সবুজ (২৬)।
expand
মো. সাকিব (২৬), মো. রায়হান (২৬) এবং মো. সবুজ (২৬)।

ভোলায় ১৮ বছরের এক তরুণীকে রাতভর পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূলহোতাসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঘটনার মূলহোতা ও ধনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুলাতুলি গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. সাকিব (২৬), বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. রায়হান (২৬) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাজুর ছেলে মো. সবুজ (২৬)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী বিবাহিত এবং তার স্বামী বর্তমানে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। স্বামী জেলে থাকার সুযোগে ২ নম্বর আসামি সাকিবের সঙ্গে ভুক্তভোগীর মোবাইলে নিয়মিত কথোপকথন হতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে সাকিব বিভিন্ন স্থানে তাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন।

সর্বশেষ গত শনিবার (৩১ মে) সন্ধ্যায় সাকিব ওই তরুণীকে ভোলা শহরের নতুন বাজার এলাকা থেকে একটি অটোরিকশায় তুলে বাপ্তা ইউনিয়নের পাইলট এলাকায় রায়হানের ঘেরের বাগানের মধ্যে নিয়ে যান। সেখানে প্রাণনাশের হুমকি দিয়ে সাকিব, রায়হান, সবুজ ও অজ্ঞাতনামা আরও এক যুবক ভুক্তভোগীকে রাতভর পালাক্রমে গণধর্ষণ করেন। পরদিন ১ জুন ভোরে তাকে পুনরায় অটোরিকশায় তুলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে রোববার (১ জুন) ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ গত মঙ্গলবার ও বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জিয়াউদ্দিন জানান, ভুক্তভোগী তরুণীর মামলার প্রেক্ষিতে ভোলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আমরা এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, মামলার অপর পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন