শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম
জরুরি সংবাদ সম্মেলন করেছেন হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।
expand
জরুরি সংবাদ সম্মেলন করেছেন হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।

‎নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে—এ অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।

‎শুক্রবার সকাল ১১টায় নিঝুম দ্বীপ নামার বাজার এলাকায় আয়োজন করা এ সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ইব্রাহিম পার্টি জানান, ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মানহানির উদ্দেশ্যে একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে প্রণোদিত বলেও তিনি দাবি করেন।

‎তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন এবং দলের কার্যক্রমকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছেন। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল তাঁর জনপ্রিয়তাকে হিংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে। ‎ সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য ইউনিয়ন বিএনপি নেতারাও সভাপতির প্রতি সমর্থন জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তারা বলেন, মিথ্যা তথ্য ছড়িয়ে কাউকে হয়রানি করার চেষ্টা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মী, দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ‎

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Canada VS Qatar
19'
1 - 0
16' Cyle Larin
World Cup